শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২১:৫৪

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলমগীর কবির।।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) দু পর্বের এ অভিভাবক সমাবেশের প্রথম পর্বে বিদ্যালয়ের হল রুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮ম এবং ১০ম শ্রেণির অভিভাবকদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলে দ্বিতীয় পর্বে ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. আকবার হোসেন ও মো. আব্দুল কাইউমের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সালাউদ্দিন তফদার। তিনি বলেন, বিদ্যালয়ের মানসম্মত শিক্ষার জন্যে যা যা দরকার তিনি তা-ই করবেন।

দু পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আরিফ মো. রুহুল্লাহ , হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. সুলতান আহমেদ, তাঁর স্ত্রী ড. রোকিয়া সুলতান, প্রাক্তন ছাত্র অ্যাড. খোরশেদ আলম শাওন, শিক্ষক সাহিদা বেগম, বাবুল বাড়ৈ, মো. রফিকুল ইসলাম, রেহেনা বেগম, রাজন চন্দ্র দাস, সবুজ খান, জুলেখা বেগম, অভিভাবক আবু হানিফ মিয়া, আ. জলিল, মো. গিয়াস উদ্দিন মজুমদার ও এমএ ইয়াছিন মোল্লা।

সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়