শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬:২৪

তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

—আলমগীর সরকার

মো. কামরুল হাসান রাব্বি।।
তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

মতলব উত্তর উপজেলার 'এসইএল মডেল একাডেমি'র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ও এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার।

বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, "নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি; কারণ এটি মানুষকে সৎ, দয়ালু ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা মেধা একটি সুন্দর সমাজ গঠনের জন্য যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক মূল্যবোধ।"

তিনি আরও বলেন, "তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এ জন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে গড়ে তোলা প্রয়োজন।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়