শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:৫৬

বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকে

............আলমগীর সরকার

কামরুল হাসান রাব্বি।।
বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকে

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, যাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়গুলো নিরাপদে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করেছিলাম। আর হিন্দু সম্প্রদায় নিরাপদে ছিলো। আমরা মুসলিম বা হিন্দু যে যেই ধর্মের হই না কেনো, দলীয় প্রশ্নে আমরা সবাই ধানের শীষের লোক।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া ও তিতারকান্দি গ্রামে

শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলমগীর সরকার আরো বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই হিন্দু সম্প্রদায়ের লোকেরা দেশে নিরাপদে থাকে। বিএনপি মানে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকা, বিএনপি মানেই শান্তি প্রতিষ্ঠা করা। তাই আমি বলবো হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আমরা কাজ করে যাবো।

তিনি বলেন, একে অপরের হাত ধরে উন্নয়নের পথে বাংলাদেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে আমরা মুসলিম-হিন্দু এক ও অভিন্ন।

তিতারকান্দি রথযাত্রা অনুষ্ঠানে আলোচনা সভা পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার। চরপাথালিয়ায় অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ হাসান টিপু। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেনসহ ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়