শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২০:২১

১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে আইনের প্রস্তাব আনবো

.........মো. মমিনুল হক এমপি

কামরুজ্জামান টুটুল।।
১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে আইনের প্রস্তাব আনবো
হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মো. মমিনুল হক এমপি। ছবি : চাঁদপুর কণ্ঠ।

'১৮ বছরের নিচে ফেসবুক ব্যবহার বন্ধ করার লক্ষ্যে মহান সংসদে আইন আকারে প্রস্তাব আনবো। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।' তরুণ প্রজন্মকে মুঠোফোনের অপব্যবহার থেকে রক্ষা করতে এমন উদ্যোগের কথা জানান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) হাজীগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে মো. মমিনুল হক এমপি আরো বলেন, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে ১ লাখ বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। এজন্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের লক্ষ্যে একটি নির্দিষ্ট কর্নার রাখতে হবে। সেখানে চারা গাছ ও ফুল গাছ রোপণ করতে হবে।

ডিজিটাল ব্যবস্থাপনা ও স্বচ্ছতায় সকল প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালু এবং আয়-ব্যয় ব্যাংকিং-এর মাধ্যমে নিশ্চিত করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে যেনো কোনো ধরনের লেনদেন না হয়, সেজন্যে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

মমিনুল হক এমপি আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি এক্সট্রা ফোন থাকবে। প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সেই ফোন থেকে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী।

আরো বক্তব্য রাখেন দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসাইন ও আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়