বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:৩১

বাবুরহাট মডেল টাউন মোড়ের পাকা সড়কটির বেহাল দশা

পলাশ দে।।
বাবুরহাট মডেল টাউন মোড়ের পাকা সড়কটির বেহাল দশা

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউন মোড় থেকে কল্যাণপুরের চকের মোড় পর্যন্ত পাকা সড়কটি ভেঙ্গে বড় বড় গর্ত হয়ে গেছে। এই গর্তে বৃষ্টির পানি জমে বেহাল দশা হয়ে রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিনিট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারীচালিত অটোবাইক, মোটরসাইকেলসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। পাকা সড়কটিতে বিভিন্ন স্থানে খানাখন্দক হয়ে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এছাড়া সড়কটি দিয়ে প্রতিদিন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সড়কের দুরবস্থার কারণে অনেক অভিভাবককে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, আসলেই সাধারণ জনগণের জন্যে কেউ নেই! তা না হলে কি পৌরসভার সড়কের এমন বেহাল অবস্থা থাকে!?

নিরাপদ চলাচলের জন্যে সড়কটির অতি জরুরি মেরামতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী জনসাধারণ।

ক্যাপসানঃ

বাবুরহাট মডেল টাউন মোড়ের সড়কের বেহাল দশা। ছবি : পলাশ দে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়