বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:১৩

লক্ষ্মীপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

​স্টাফ রিপোর্টার।।
লক্ষ্মীপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বাবু পাটওয়ারী প্রমুখ।

এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ছবি ক্যাপশন- চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়