বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২০:৫১

কল্যান্দী গ্রামের শাহআলম ডাক্তারের ইন্তেকাল

মো. আবদুর রহমান গাজী।।
কল্যান্দী গ্রামের শাহআলম ডাক্তারের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা মো.

শাহআলম ডাক্তার আর নেই। তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৫টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

এদিন বাদ জোহর কল্যাণপুর ওয়েসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিপুল সংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জানাজার নামাজের আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় মো. সাইফুল ইসলাম মাস্টার বলেন, শাহআলম ডাক্তার একজন সহজ-সরল মানুষ ছিলেন। তিনি হয়তো সবার উপকার করতে পারেননি, কিন্তু জীবনে কারও ক্ষতি করেননি। তাঁর এ বক্তব্যের সঙ্গে উপস্থিত মুসল্লিরা একস্বরে সহমত প্রকাশ করেন। বিদায়ের ক্ষণে একজন মুসলমানের জন্যে এমন সাক্ষ্য নিঃসন্দেহে সম্মানজনক ও তাৎপর্যপূর্ণ বলে উপস্থিত মুসল্লিরা মন্তব্য করেন।

জানা যায়, মো.

শাহআলম ডাক্তার ১৯৮৬ সালে সফরমালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে তিনি চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা সম্পন্ন করেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর একমাত্র মেয়ে দিয়া আক্তার। নাতিকে নিয়ে তাঁর একটি আবেগঘন স্মৃতিচারণমূলক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকের হৃদয় স্পর্শ করেছে।

তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

শাহআলম ডাক্তার ছিলেন মো. শাহজাহান ডাক্তার, মো. খোরশেদ আলম ডাক্তার ও মো. জাহাঙ্গীর আলম ডাক্তারের মেজো ভাই। আর তাদের একমাত্র বোন ফাতেমা বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়