বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২২:২৯

ব্যবসায়ী সবুজ পোদ্দারের পরলোকগমন

স্টাফ রিপোর্টার।।
ব্যবসায়ী সবুজ পোদ্দারের পরলোকগমন

চাঁদপুর শহরের পরিচিত মুখ, পুরাণবাজারের পাইকারি ডাল ব্যবসায়ী ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সদস্য রোটা. সবুজ কুমার পোদ্দার ভারতের একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সবুজ পোদ্দারের শেষকৃত্য ভারতের কলকাতায় সম্পন্ন হবে বলে জানা যায়। তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব এবং চাঁদপুরের ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তারা সবুজ পোদ্দারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়