বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২১:৫৭

মতলবে জুলাই শহীদ দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

মতলব দক্ষিণ ব্যুরো।।
মতলবে জুলাই শহীদ দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌর শাখার আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে|

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ডা. আব্দুল মোবিন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার সভাপতি মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জসিম উদ্দিন প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার সেক্রেটারী মাওলানা মো. ওমর ফারুক। অন্যান্যের মধ্যে

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি আবু ছালেহ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শরীফ উল্লাহ পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান মিয়াজী, ৬নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর প্রার্থী রেদওয়ান আহমেদ জাকির, ৪নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারী মো. ইদ্রিছ খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন উলামা বিভাগের সভাপতি মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারীসহ পৌর এলাকার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়