বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২১:১২

একটি রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার

রেদওয়ান আহমেদ জাকির।।
একটি রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার
ক্যাপশনঃ মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বকাউল বাড়ির পাশের রাস্তাটি পানিতে তলানো অবস্থায় রয়েছে। বৃদ্ধ ও নারীদের কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। ছবি : রেদওয়ান আহমেদ জাকির।

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ৭/৮টি বাড়ির প্রায় ৩০টি পরিবার দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কারের অভাবে যাতায়াত সমস্যায় ভুগছেন। বর্ষা এলেই পানিতে রাস্তাটি ডুবে গিয়ে শিক্ষার্থীসহ ওই বাড়িগুলোর লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়, কলেজে যাতায়াত, জরুরি চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে স্থানীয়দের বহুমুখী ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকার কবির বকাউল (৬০), মনির বকাউল (৬৫), লুৎফুর রহমান প্রধান (৫৩), মো. সোলায়মান প্রধান (৫৫), আব্দুর রব মিয়াজী (৭০), হারুন প্রধান (৬০), ফেরদৌসি বেগম (৩০) ও মোস্তফা সরকার (৪৫) বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটির বেহাল দশা। রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হচ্ছে। অসুস্থ রোগী ও কৃষিপণ্য নিয়ে যাতায়াত করা একেবারেই অসম্ভব। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্যে স্থানীয় এমপি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

বকাউল বাড়ির বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান বাকি বকাউল জানান, রাস্তাটি সংস্কারের জন্যে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি। সরকারি সহযোগিতা ছাড়া জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। সাময়িকভাবে চলাচলের উপযোগী করার জন্যে আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, এই সমাজের ৭/৮টি বাড়ির লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তার জন্যে যতোটুকু বরাদ্দ প্রয়োজন, সেটার সবটুকু দেয়ার মতো সাধ্য ইউনিয়ন পরিষদের নেই। শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তাটি নির্মাণ করার জন্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন স্যারের হস্তক্ষেপ চাই|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়