মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৯:১৮

পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শন ও মতবিনিময় সভা

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ
অনলাইন ডেস্ক

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের অন্যতম পরিচালক নূরে আলম তালুকদার সোমবার (২০ জুলাই ২০২৬) ব্যাংকের সাভার শাখা, ঢাকা পরিদর্শন করেন এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ সাভার শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পরিচালনা বোর্ডের পরিচালক নূরে আলম তালুকদার ব্যাংকিং সেবার মানোন্নয়ন, পল্লী এলাকার মানুষের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং ব্যাংকের ঋণ আদায় ও সঞ্চয় বৃদ্ধির বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন। তিনি ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভাশেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছর মেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিচালনা বোর্ডের পরিচালক নূরে আলম তালুকদার, মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন এবং ব্যাংকের উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং চারা রোপণ করেন।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়