সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২২:১৪

আলী আহমদ সরকারকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক
আলী আহমদ সরকারকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক

চাঁদপুর পৌরসভার একাধিকবারের সাবেক প্যানেল মেয়র, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আহমদ সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ। তাঁকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে সহমর্মিতা জানাতে তাঁর বাসায় যান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।

রোববার (১৯ জুলাই ২০২৬) রাতে তাঁকে দেখতে যান তিনি। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের নিবেদিতপ্রাণ এই নেতাকে দেখতে গিয়ে অ্যাড. সলিম উল্যা সেলিম তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়