রবিবার, ১৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫:৫৭

মেধায় ও নৈতিকতায় গড়ি আগামীর বাংলাদেশ

---- ফয়সাল আহমেদ বাহার

আব্দুল্লাহ আল মামুন।।
মেধায় ও নৈতিকতায় গড়ি আগামীর বাংলাদেশ
বাবুরহাট মডেল একাডেমিতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ বাহার।

শনিবার (১৮ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট মডেল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় মুখরিত এই আয়োজনটি ছিলো অত্যন্ত উৎসবমুখর ও আনন্দদায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ বাহার। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা মানে কেবল বইয়ের পাঠ নয়, বরং শিক্ষার আসল উদ্দেশ্য হলো নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাবী হওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, “এই বিদ্যালয়ের উন্নয়নে আমরা সর্বদা পাশে আছি। বিশেষ প্রয়োজনে আমরা মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে বিদ্যালয়ের পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং বিদ্যালয়টি যেন সরকারের সকল প্রকার সহযোগিতা পায় তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক ব্যবস্থাগ্রহণ করবো। প্রধানমন্ত্রী শিক্ষার ব্যাপারে খুব উদার এবং তিনি সকল ব্যাপারে সবসময়ের জন্যে সচেষ্ট থাকেন বলে ফয়সাল আহমেদ বাহার উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব খান মুন্না, মো. মাহাবুব আলম খান সোহাগ, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখ। অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ পপি রানী আইন সহ শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষিকা সালমা আক্তার মায়া, সহকারী শিক্ষিকা জয়ন্তী দে, স্মৃতি দেবনাথ, উম্মে সালমা, ফাহমিদা চৌধুরী, সুস্মিতা ভঞ্জ, উম্মে সালমা (নূপুর), ঐশী আচার্য, জেরীন আক্তার মীম এবং উম্মে হানী উপস্থিত ছিলেন। অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ধরে রাখার জন্যে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ভূয়সী প্রশংসা করেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার নৃত্য পরিবেশন করে। সবশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উল্লাস ও আনন্দময় পরিবেশ অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়