প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯
গাছের মগডালে ঝুলছিলো বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছ বেয়ে মগডালে উঠে পড়ে বিশাল আকৃতির অজগর সাপ। হঠাৎ গাছের ডালে অজগর সাপ ঝুলতে দেখে স্থানীয় কয়েকজন। এ দৃশ্য দেখতে আশপাশের অনেক লোকজন ভিড় জমায় গাছতলায়। কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে সচেতন কয়েকজন যুবকের সাপটিকে যেনো কেউ না মারে সেই পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকায়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কয়েকজন সচেতন মানুষের কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অজগর সাপটি রক্ষা পেয়েছে। গাছের উপর সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় শত শত মানুষের ভীড় জমে। সেখান থেকেই কয়েকজন সাপটি মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আমাদের খবর দেয়।
স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।








