প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৪০
রথযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সতর্ক অবস্থানে জেলা পুলিশ

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চাঁদপুর জেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছে জেলা পুলিশ।
|আরো খবর
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যদের তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
রথ-শোভাযাত্রার পুরো পথজুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বিশেষ নজরদারি রাখা হয়। সেই সুবাদে চাঁদপুর জেলায় রথযাত্রার প্রথম দিন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।








