বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭:৫১

হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান মোল্লা (১৪) গত

তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সন্তান নিখোঁজের ঘটনায় তার বাবা-মা শয্যাশায়ী। সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া মোল্লা বাড়ির ফকরুজ্জামান লুলু মোল্লার একমাত্র পুত্র সন্তান।

নিখোঁজের বাবা জানান, হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে তার পরীক্ষা চলমান রয়েছে। গত সোমবার (১৩ জুলাই ২০২৬) পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা না দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে তার মা তার কাছে পরীক্ষার প্রশ্ন দেখতে চাইতে গেলে সে প্রশ্ন দেখাতে পারেনি। মূলত সে ঐ দিনের পরীক্ষাতে অংশগ্রহণ করেনি। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করেন। এ ঘটনাটি গত সোমবারের (১৩ জুলাই ২০২৬)। এরপরেই সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি ও পেস্ট কালারের টি শার্ট ছিলো। এ বিষয়ে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও গত তিন দিনে তার হদিস মিলছে না। বিদ্যালয়ে তার রোল নং ৩৭, মেঘনা শাখা। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তার বাবার মুঠোফোন নাম্বার 01884501453/ 0882772481-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়