মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৩৬

কচুয়ায় সিয়ামের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আলমগীর তালুকদার।।
কচুয়ায় সিয়ামের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের কৃতী শিক্ষার্থী মো. সিয়াম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকার জন্যে গৌরব বয়ে এনেছে। সিয়াম সেঙ্গুয়া গ্রামের মোহাম্মদ শাহজাহান ও খাদিজা আক্তারের সন্তান। তিনি পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান বলে জানিয়েছেন।

সিয়ামের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, নিয়মিত তত্ত্বাবধান এবং পরিবারের সার্বক্ষণিক সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়