সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:২১

হাজীগঞ্জে নাকে খত দিয়ে পার পেলো দুই ইয়াবাসেবী !

হাজীগঞ্জে নাকে খত দিয়ে পার পেলো দুই ইয়াবাসেবী !
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে দু ইয়াবাসেবীকে নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছে গ্রামবাসী।

ইয়াবা সেবনকালে ধরা পড়ায় এই ২ যুবককে নাকে খত দিয়ে ছেড়েছে গ্রামবাসী। পরে আর ইয়াবা সেবন করবে না এই মর্মে পুলিশে না দিয়ে ভালো হবার সুযোগ দেয়া হয়েছে। ঘটনাটি হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপল্লা গ্রামের।

স্থানীয়রা জানান, রোববার (১২ জুলাই ২০২৬) রাতে গ্রামের ক'জন যুবক মিলে ইয়াবা সেবনে বসে। গ্রামবাসী তাৎক্ষণিক একত্রিত হয়ে সিয়াম (২৪) ও শরিফ (৪০)কে হাতেনাতে ধরে ফেলে। এরপরেই স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের উভয়কে নাকে খত দেয়া হয়। খত শেষে পুলিশে না দিয়ে ভবিষ্যতে আর নেশা করবে না মর্মে সিয়াম ও শরীফ থেকে কথা রাখা হয়।

স্থানীয় আবুল খায়ের নামের একজন জানান, গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী, এটাই তাদের জন্যে শেষ সুযোগ। এরপর আবার মাদকসেবন বা অসামাজিক কাজে জড়িত হলে পুলিশের হাতে তুলে দেয়া হবে।

পলাশ নামের আরেকজন জানান, নাকে খত দেয়া দুজনের সাথে কারা ছিলো তাদেরকে ধরে একই ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়