রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:৪২

তিন বন্ধুর প্রচেষ্টার ফসল

ফরিদগঞ্জে আধুনিক ড্রাইওয়াশ মেশিন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে আধুনিক ড্রাইওয়াশ মেশিন

মমিনুল ইসলাম সুমন, মাহবুব আলম ও নূরে আলম সবুজ তিন বন্ধু। তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা একত্রে তিন বন্ধু সেবা ও ব্যবসা জাতীয় একটা কিছু করবেন। সে চিন্তার ফসল বাস্তবে রূপ দিলো আধুনিক ড্রাইওয়াশ মেশিনের মাধ্যমে। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ ড্রাইওয়াশ এন্ড লন্ড্রি সার্ভিসের শুভ উদ্বোধনের মাধ্যমে তাদের স্বপ্নযাত্রা শুরু হলো। কোনোরূপ হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ আধুনিক মেশিনের মাধ্যমে সব ধরনের কাপড় ও কম্বলসহ যাবতীয় সামগ্রী এসব মেশিনের মাধ্যমে ড্রাইওয়াশ হবে।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম খান প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মিলাদ শেষে ফিতা কেটে উদ্বোধন করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান, সৌরভ খান, আবুল হোসেন, সাইফুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।

এই সার্ভিসের অন্যতম কর্ণধার তিন বন্ধুর একজন মো. মামুনুল ইসলাম সুমন জানান, আমার বাকি দু বন্ধু এসব বিষয়ে অভিজ্ঞ। ফলে অভিজ্ঞতাসম্পন্ন লোকজনের মাধ্যমেই আমাদের এই ড্রাইওয়াশের কারখানা চলবে। স্বল্পমূল্যে হোম ডেলিভারী সিস্টেম ব্যবস্থা চালু থাকবে আমাদের এই প্রতিষ্ঠানে। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার বিপরীতে খাদিজা কম্পিউটার সেন্টারের সাথেই আমাদের এই প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়