রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০:০৩

মতলব ফ্রেন্ডস '৯৯ সদস্যদের চার সন্তান পেয়েছে প্রাথমিক বৃত্তি

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব ফ্রেন্ডস '৯৯ সদস্যদের চার সন্তান পেয়েছে প্রাথমিক বৃত্তি

মতলব দক্ষিণ উপজেলার ফ্রেন্ডস ’৯৯ সদস্যদের চারজন সন্তান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জানা যায়, ফ্রেন্ডস ’৯৯ সংগঠনের সদস্যদের ছেলে ও মেয়েদের মধ্যে ৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ১জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নুসরাত জাহান নিরু (রোল নং- ৪০৫৬২৩৭)। তার পিতা কামরুজ্জামান মুকুল আইসিডিডিআরবিতে কর্মরত ও মাতা বদরুন্নেসা শিমু মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

১০৯ নং শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মো. মুনতাছির ইসলাম (রোল নং- ৪০৫৬১৯৪)। তার পিতা মো. জসিম উদ্দিন জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক ও মাতা মরিয়ম আক্তার আইসিডিডিআরবিতে কর্মরত আছেন।

চাঁদপুর বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কাজী মো. সাফিন (রোল নং- ৪০৪৫৫৫১)। তার পিতা মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক ও মাতা নাজমুন নাহার একজন আদর্শ গৃহিণী।

১০৯নং শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে দীপ্ত মুহাম্মদ আল নূর (রোল নং- ৪০৫৬১৯২)। তার পিতা মো. আল মামুন প্রধান মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মাতা সাবিনা আক্তার একজন আদর্শ গৃহিণী। তারা সকলেই এ ভালো ফলাফলের জন্যে মহান আল্লাহতায়ালার শোকরিয়া আদায় করেন। এছাড়া স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তারা যেনো ভবিষ্যতে আদর্শিক মানুষ হয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারে সকলের নিকট সে দোয়া কামনা করেছেন।

এদিকে ফ্রেন্ডস ’৯৯ সংগঠনের চার শিক্ষার্থীর ভালো ফলাফলে ফ্রেন্ডস ’৯৯ সামাজিক সংগঠনের সভাপতি মো. মোতালেব হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকিরসহ সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়