রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২৩:৩৫

১৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিলো ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ

ফরিদগঞ্জ ব্যুরো।।
১৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিলো ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ
ফরিদগঞ্জের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ আয়োজিত অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ১৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন দিয়েছে সামাজিক সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে এবং সমাজসেবক মো. রুবেল পাটওয়ারীর অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. জাহাঙ্গীর আলম মিজি, সংগঠনের সহ-সভাপতি মো. রুবেল পাটওয়ারী ও সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন।

সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহাম্মেদ পাটওয়ারী, কোষাধ্যক্ষ ইয়াছিন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়