শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২০:৩৭

শাহরাস্তির কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
শাহরাস্তির কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

'মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি' এ স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ও আবদুর রহমান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,

শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডা. দিদার হোসেন ও ব্যবসায়ী মো. মাকসুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইমরান হোসেন, আব্দুল্লাহ, শিমুল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মীর মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, অভিভাবকরা সন্তানের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন, মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায়, কী করে, দিনে কার সাথে ঘুরে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ সকল পর্যায়ের যুব সমাজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাকিল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়