প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২০:৪৬
বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ

সমিতির আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য, বিভিন্ন সমস্যা হলে তা সমাধান করা, সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সমবায় নীতি, সঞ্চয় প্রবণতা বৃদ্ধি, সরকারি সুযোগ সুবিধার বিষয়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সেরা সমবায়ীদের সম্মাননা প্রদানসহ নানা বিষয়ে মতবিনিময় করা ও পুরস্কার বিতরণ এবং সমিতির প্রত্যেক সদস্য, উপকারভোগী ও এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণের জন্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারস্থ সমিতির নিজস্ব ভবন 'বন্ধন টাওয়ারে'র দ্বিতীয় তলায় আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন , ফরিদগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. নূরে আলম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খান, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন গাজী, সম্পাদক মো. নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান, সদস্য মো. আবুল কালাম খান, মো. হুমায়ুন কবির, মো. আহসান হাবীব এবং সকল প্রাথমিক সমিতির ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সুবিধাভোগী গ্রাহক। অনুষ্ঠান শেষে সমিতির বিভিন্ন কার্যক্রমে ভালো অবদান রাখায় সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।








