প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২০:১৫
নিজগাছতলায় সরকারি জায়গা থেকে বালু সরিয়ে নিলেন জমির মালিকরা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামে সরকারি জায়গা থেকে জমির মালিকরা নিজেরাই বালু সরিয়ে নেন।
জানা যায়, বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামের বাদামতলী নামক স্থানে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গা ভরাট করার জন্যে বাল্কহেড ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলা হয়। কিন্তু এই বালু ফেলার সময় বালুর সঙ্গে উঠে আসা পানি ও বালু গড়িয়ে গিয়ে সরকারি জায়গা ভরাট হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষের
দৃষ্টিতে পড়লে এ জায়গা ভরাটকারীদের জায়গা না বলে নিশ্চিত হন। পরে জমি ভরাটকারীরা সরকারি জায়গায় যাওয়া বালু নিজেরাই সরিয়ে নিয়ে আসেন।
জায়গা ভরাটকারীরা বলেন, জায়গা ভরাট করতে গিয়ে সরকারি জায়গায় পানি গড়িয়ে পড়ে ও পানির সাথে বালু গিয়ে তা ভরাট হয়ে যায়। পরে আমরা আমাদের বালু সরকারি জায়গা থেকে সরিয়ে নিয়ে আসি।








