প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২২:২৫
জেলা পরিষদের সহকারী প্রকৌশলীর বদলিজনিত বিদায়
সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সকলে কাজ করুন
------------------জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম

চাঁদপুর
|আরো খবর
জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সততা ও ন্যায়নিষ্ঠার সাথে কাজ করুন। যেখানেই বদলি হন না কেন নিজের মধ্যে সততা ও ন্যায়নিষ্ঠা থাকলে কোনো সমস্যায় পড়বেন না। তাছাড়া কাজের গতি বাড়বে, সেবা নিতে আসা জনগণও উপকৃত হবে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে জেলা পরিষদের অফিস রুমে সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন চৌধুরীর বদলিজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন চৌধুরী, নবাগত সহকারী প্রকৌশলী মো. হোসাইন খানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে সকলে বিদায়ী সহকারী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানান।








