সোমবার, ০৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৩:৪২

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা

নিজেকে স্বাবলম্বী করতে সঠিক পরিকল্পনা নিয়ে চললে সাফল্য অনিবার্য

.......ইউএনও সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী।।
নিজেকে স্বাবলম্বী করতে সঠিক পরিকল্পনা নিয়ে চললে সাফল্য অনিবার্য

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে ইউএনও সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপকারভোগী আনোয়ার হোসেন, মজিবুর রহমান, তছলিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের উপহার এবং দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, আমাদের সমাজ ব্যবস্থা অনেক বদলেছে। মানুষ আগের তুলনায় অনেক বেশি কাজের প্রতি গতিশীল হয়েছে। এক্ষেত্রে নিজেদের ভাগ্যোন্নয়নের জন্যে নিজেদেরকেই আরো ভালোভাবে কাজ করতে হবে। ঋণ নিয়ে ঋণের যথাযথ ব্যবহার করতে হবে। নিজেকে স্বাবলম্বী করার জন্যে সঠিক পরিকল্পনা নিয়ে চললে সাফল্য অনিবার্য। বর্তমান সরকার গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে। সেই লক্ষ্যে এবার জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি বড়ো পরিসরে আয়োজন করেছে। দেশের মোট জনগোষ্ঠীর ৬৯ ভাগ গ্রামে থাকে। তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটলে পুরো দেশের সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আশা করছি, ফরিদগঞ্জ বিআরডিবি তাদের কর্মকাণ্ডকে আরো বেগবান করে গ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি আনয়নে জোরালো ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়