প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২০:৪২
মতলব উত্তরে দূর্গাপুর ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
|আরো খবর
রোববার (৫ জুলাই ২০২৬) তিনি অফিসটি পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের জন্যে থাকা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ভূমি-সংক্রান্ত সেবা আরো সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে।








