প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৮:৫৩
আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সংবর্ধনা

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একেএম নুরুল আলমের সভাপতিত্বে ও মাওলানা আবদুল হান্নান মাস্টারের পরিচালনায় সংবর্ধিত অতিথি তাঁর
সংবর্ধনার জন্যে আয়োজক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবো। মাদকের বিরুদ্ধে স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদেরকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন আব্বাস উদ্দীন গাজী, তাজুল ইসলাম গাজী, ফারুক খাঁন, রবিউল ইমাম বাবু, মোহন হোসেন মানিক, সবুজ পাটওয়ারী, নুর হোসেন গাজী এবং আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম হাসান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







