প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৮:৪৪
বাকিলা ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে ইউনিয়নের দেবপুব হতে রাজারগাঁও বাজার পর্যন্ত সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলদ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, জুলহাস চৌধুরী ও শাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম, সদস্য সচিব আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত পাঠান, নাসির উদ্দিন মিলন, সাদ্দাম হোসেন রাজু, সদস্য মামুন শেখ রাজু আহমেদ, রাসেল হাজী নেছার আহমেদ, কামাল হোসেন, খোরশেদ আলম ও মেহেদী হাসান রুবেল। এ সময় যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








