শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৭:৩৩

সপরিবারে ওমরায় যাচ্ছেন এপিপি অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান

স্টাফ রিপোটার।।
সপরিবারে ওমরায় যাচ্ছেন এপিপি অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান

সপরিবারে সৌদি আরবে ওমরা করতে যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এপিপি অ্যাড.জসিম উদ্দিন মেহেদী হাসান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দিন মেহেদী হাসান রোববার (৫ জুলাই ২০২৬) সকাল ১১ টায় সৌদি এয়ারওয়েজে সৌদি আরবের উদ্দেশে স্ত্রী ও সন্তান সহ সপরিবারে রওনা করবেন বলে জানা গেছে।

তিনি সময় স্বল্পতার জন্যে অনেকের সাথে দেখা করতে পারেন নি। তিনি সহ তার পরিবার যেন ওমরা শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন সেজন্যে সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি শনিবার বিকেলে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমি আমার পরিবার নিয়ে যেন আল্লাহর রহমতে ভালোভাবে ফিরতে পারি সেজন্যে সকলে আমার জন্যে দোয়া করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়