প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৪:৪০
শাহরাস্তিতে দারুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

শাহরাস্তি উপজেলার দারুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে মাদ্রাসার নিজস্ব জায়গায় ভবন নির্মাণের জন্যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমান বুলবুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও
|আরো খবর
সমাজসেবক নজরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম। হাফেজ মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অতিথিবৃন্দ মাটি কেটে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।








