প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২২:২৮
মাথাভাঙ্গা সপ্রাবির ম্যানেজিং কমিটি গঠন

মতলব উত্তর উপজেলার ৫৫নং মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মুবিনুর রহমানকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
|আরো খবর
কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন নাহার। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সুমন বেপারী। কমিটির অন্য সদস্যরা হলেন : অভিভাবক প্রতিনিধি ওয়াজী উল্লাহ, শ্যামলী শিমু ও মমতাজ আক্তার।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. সুমন বেপারী বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্যে একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেয়ার চেষ্টা করবো।
সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।







