বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:১০

ভড়ঙ্গারচর সপ্রাবির সভাপতি হলেন প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার

ভড়ঙ্গারচর সপ্রাবির সভাপতি হলেন প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. তাজুল ইসলাম হাওলাদার। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে এ ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে সভাপতিসহ ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মো. তাজুল ইসলাম হাওলাদার শিক্ষকতার পাশাপাশি সুনামের সাথে ভড়ঙ্গারচর হাওলাদার বাড়ি জামে মসজিদ ও দমকেরগাঁও ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি এর আগেও সকলের সহযোগিতায় এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নবগঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন : সহ-সভাপতি পদে মুহাম্মদ শরীফ হাওলাদার, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো. এমরান হোসেন, সদস্যবৃন্দ : মরিয়ম আক্তার, শরীফ হাওলাদার, মো. মারুফ হোসাইন পাটওয়ারী, রাহাত বিন ইসলাম, মুক্তা আক্তার, সফিকুর রহমান, সুমন হাওলাদার, মোসাম্মৎ তানিয়া বেগম ও সুনিয়া খান। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার

মানোন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়