বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:০৮

রাজারগাঁও উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

রাজারগাঁও উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
আলমগীর কবির

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভার শুরুতে এডহক কমিটির সভাপতি মো. সালাউদ্দিন তফাদারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহপরান ও সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এরপরই সভাপতি মো. সালাউদ্দিন তফাদার অভিভাবক সদস্য আরিফ মো. রুহুল্যাহসহ এডহক কমিটির অন্য সদস্যগণকে পরিচয় করিয়ে দেন।

পরিচিতিশেষে সকল শিক্ষক ও কর্মচারীর সাথে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার

মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও বিশুদ্ধ পানি পানের জন্যে যা করার দরকার তা করা হবে বলে সভাপতি আশ্বাস দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়