সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:৪৫

মাদক ও নেশাখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ট্রাক শ্রমিকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।।
মাদক ও নেশাখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ট্রাক শ্রমিকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন
ক্যাপশনঃ চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকায় মাদক ও নেশাখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ট্রাক শ্রমিকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন।

মাদক ও নেশাখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ট্রাক শ্রমিকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন (রেজি. চট্ট.-২১০১)।

সোমবার (২৯ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ ট্রাকঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ বেপারী, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সহ-সভাপতি মো. আলাউদ্দিন গাজী, কোষাধ্যক্ষ মো. বাবুল খান, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যেখানে মাদক ও নেশাখোরদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেখানে মাদক ব্যবসায়ী ও নেশাখোররা ট্রাকঘাট এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। এটি খুবই উদ্বেগের বিষয়। এদের বেশিরভাগই কিশোর গ্যাং। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীদের ট্রাকঘাট এলাকায় এসব না করতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের সহকর্মী মালেক দেওয়ানের উপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্যে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়