শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২২:২৭

বলাখালে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

কামরুজ্জামান টুটুল।।
বলাখালে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ
হাজীগঞ্জ পৌর এলাকার বলাখালে গণসংযোগ করছেন মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (২৭ জুন ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখাল, তুলাতল ও বলাখাল বাজারে তিনি গণসংযোগ করেন। এদিন বিকেলে তিনি বলাখাল পশ্চিম বাজারস্থ জামে মসজিদে আসরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখাল ও তুলাতলসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম মজুমদারের বড়োভাই প্রয়াত খোরশেদ আলম মজুমদারের কবর জিয়ারত করেন।

এছাড়া তিনি ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি অসুস্থ মেহেদী হাসানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সাথে কুশল বিনিময় করেন। এরপর বলাখাল আবাসিক এলাকা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বলাখাল পশ্চিম বাজারের একাংশে গণসংযোগ করেন।

গণসংযোগকালে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা-কর্মী, স্থানীয় এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন। হাজীগঞ্জ পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ার জন্যে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ব্যবস্থাগ্রহণ এবং বিধিবহির্ভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয় এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।

পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন, ময়লা ফেলার নির্ধারিত স্থানসহ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়