শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৫:২১

সেবার ব্রতে চাকরি' স্লোগানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন
সেবার ব্রতে চাকরি' স্লোগানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

'

চাঁদপুর জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

'সেবার ব্রতে চাকরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ৮টা থেকে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমে বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন।

চাঁদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল হাসান। তাঁর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা সাইফুল্লাহ মো. নাছির এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী মো. ইমতিয়াজ আহম্মেদ এবং উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুরের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার।

এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. রবিউল হাসান প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। কোনো ধরনের তদবির, সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি প্রার্থীদের দালালচক্র ও প্রতারকদের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো অবস্থাতেই আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার কঠোর নির্দেশনা দেন।

তিনি প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে চাঁদপুর পুলিশ লাইন্সে উপস্থিত থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পুলিশের এই নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। মেধাবী, সৎ ও দেশপ্রেমিক তরুণদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়