প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২১:৫২
মতলব উত্তরে এসএম তোফাজ্জল হোসেন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মতলব উত্তর উপজেলায় এসএম তোফাজ্জল হোসেন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি বাতামতলী বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদী প্রবাসী ও সাবেক ছাত্রনেতা এসএম দেলোয়ার হোসেন। খেলার উদ্বোধন করেন ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল গণি তপাদার।
উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া বেপারীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মমিন প্রধান, মাইটিভি প্রতিনিধি মো. দ্বীন ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর প্রধান ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল ইসলাম প্রধান।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন গ্রামীণ পর্যায়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে। ভবিষ্যতেও এমন ক্রীড়া প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার এবং সমাজসেবক সালাউদ্দিন বেপারী।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদী আরব প্রবাসী রুবেল রানা ও ব্যবসায়ী সাগর প্রধান। ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন আল আমিন পাটোয়ারী।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে প্রতিপক্ষকে পরাজিত করে আলী হোসেন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








