মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২১:২২

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময়

সাংবাদিক সংস্থা ঐক্যের লক্ষ্যে ৪৪ বছর ধরে বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছে

..….....মো. আলমগীর গনি

স্টাফ রিপোর্টার
সাংবাদিক সংস্থা ঐক্যের লক্ষ্যে ৪৪ বছর ধরে বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছে

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সকাল ১০টায় কুমিল্লার কান্দিরপাড় রুচি বিলাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে কাজ করতে হয় স্বচ্ছতার সাথে। এর সাথে ঐক্যবদ্ধ থাকা একটি ভালো লক্ষণ। সাংবাদিক সংস্থা ঐক্যের লক্ষ্যে ৪৪ বছর ধরে বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছে। তিনি বলেন, এই সংগঠনটি যারা মাঠ পর্যায়ের সাংবাদিক তাদের নিয়ে কাজ করছে। বর্তমানে সংগঠনের অগ্রগতির লক্ষ্যে সকল কার্যক্রম অনলাইনে করা হচ্ছে। সাংবাদিকদের পুনর্বাসনে সংগঠনটি সরকারের দৃষ্টিগোচর করেছে।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মেহেদী হাসান। সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি মো. তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক মাও. মো সাইফুল্লাহ ও মো. আবদুর রহমান গাজী। এছাড়া অন্য সাংবাদিকরা তাদের বক্তব্যের মাঝে সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়