শুক্রবার, ২৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:১১

মাদকবিরোধী র‍্যালি উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম
মাদকবিরোধী র‍্যালি উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুরে মাদকবিরোধী র‍্যালির উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।

শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ

র‍্যালির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও জেলার হাসপাতাল মালিক পক্ষের প্রতিনিধিরা।

র‍্যালিশেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজিত বিভিন্ন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়