বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২০:৩৬

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন- বাশার।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) সকালে সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মো. শামছুল ইসলাম মন্টু। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. জাকির হোসেন তালুকদার ফয়সাল।

সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. মো. জহিরুল ইসলাম, অ্যাড. নঈমুল ইসলাম, অ্যাড. আ. লতিফ শেখ, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, অ্যাড. কোহিনুর রশিদ, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ, অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. মহসিন খান, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, অ্যাড. আলম খান মঞ্জু ও নাজমুল হাসান প্রিন্স।

সভায় সমিতির সদস্য নাজমুল হাসান প্রিন্স, ইমরান হোসেন শোয়েব ও বিল্লাল হোসেনের কিছু বিষয়ে ব্যাপক আলোচনা করেন আইনজীবীরা। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তমতে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন : ইকবাল-বিন- বাশার, জহিরুল ইসলাম, সেলিম আকবর, আ. লতিফ শেখ, আহছাহন হাবীব, শেখ আবুল খায়ের মো. সালেহ, কোহিনুর রশিদ, বাবর বেপারী ও অ্যাড. ফয়সাল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়