প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২২:৫৩
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে ছেংগারচর কলেজ রোড থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান সচিব প্রমুখ।
খায়রুল হাসান বেনু বলেন, যেখানেই অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির তথ্য পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং শান্তির মতলবকে কেউ অশান্ত করার চেষ্টা করবেন না। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সাগর, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুরাদ, বাবু সরকার, সদস্য আল আমিন সরকার, কবির সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম, সাধারণ সম্পাদক কাজী সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







