মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২২:১৪

সাহিত্য একাডেমির চার দশকপূর্তিতে ব্যাপক কর্মসূচি

বুধবার বৃক্ষরোপণ ও বৃক্ষ উপহার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সাহিত্য একাডেমির চার দশকপূর্তিতে ব্যাপক কর্মসূচি

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে উপলক্ষে গৃহীত অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার (২৪ জুন ২০২৬) বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বাবুরহাট হাই স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ, চাঁদপুর-এর প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মহাপরিচালক কাদের পলাশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হবে।

সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য এবং ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত বৃক্ষরোপণ উপকমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান ভূঁইয়া ও সদস্য সচিব পলাশ কুমার দে এক যৌথ বিবৃতিতে বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যো আন্তরিক আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সাহিত্য একাডেমি, চাঁদপুর চার দশক ধরে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়