সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৪:০৯

নানার মৃত্যুর ২ দিন পরেই নাতনির মৃত্যু!

কামরুজ্জামান টুটুল
নানার মৃত্যুর ২ দিন পরেই নাতনির মৃত্যু!
হাজীগঞ্জের হৃদরোগে মারা যাওয়ার ৪৮ ঘন্টা পরেই পানিতে ডুবে মারা যাওয়া নাতনি। ছবি : সংগৃহীত।

স্ট্রোক করে নানার মৃত্যুর ৪৮ ঘন্টা পার না হতেই পানিতে ডুবে নাতনির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি হাজীগঞ্জের পৌর এলাকার ৩নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের মুন্সী বাড়িতে। খোঁজ নিয়ে জানা যায়, এ গ্রামের মুন্সী বাড়ির করিম মুন্সীর ছেলে আবু তাহের (৫৫) গত শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার ৪৮ ঘন্টা পার না হতেই সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টার দিকে একই বাড়ির পুকুরে ডুবে হাবিবা (২)-এর মৃত্যু ঘটে। আবু তাহেরের মেজো মেয়ের ঘরের বড়ো সন্তান হাবিবা। সম্পর্কে এরা নানা-নাতনি। পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহসিন ফারুক বাদল জানান, নানা-নাতনির মৃত্যুর ঘটনাতে এলাকাতে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়