রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৮:৩১

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল

ভোটগ্রহণ ২১ জুলাই, ভোটার ১৭১

কবির হোসেন মিজি॥
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পর তা সমিতির নেতৃবৃন্দের হাতে তুলে দিচ্ছেন জেলা সমবায় অফিসার মো. সাহাবুদ্দিন।

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নং-০৮/চাঁদ/১৯) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জুন ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮, ২৯ ও ৩০ জুন মনোনয়নপত্র বিক্রয় ও বিতরণ করা হবে। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২১ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. সাহাবুদ্দিন, সমবায় অফিসার নাজমুন্নাহার, সহকারী নিবন্ধক মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, সদস্য মো. হারুন অর রশিদ এবং কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ সমিতির নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, জেলা সমবায় অফিসারের তত্ত্বাবধানে এবং নির্বাচনী কমিটির ব্যবস্থাপনায় নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী আপিল আবেদন, আপত্তি নিষ্পত্তি, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের জন্যেও পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তফসিলে উল্লেখ রয়েছে, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা নেয়া হবে।

সমিতি সূত্রে জানা যায়, চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ১৭১ জন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্যে নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করবেন।

তফসিল ঘোষণা শেষে উপস্থিত সদস্যরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়