রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২৩:১৭

প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

আমাদের দেশে ফররুখ আহমদের মতো কবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি

-------জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ

অনলাইন ডেস্ক
আমাদের দেশে ফররুখ আহমদের মতো কবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি

রেনেসাঁর কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার (১৯ জুন ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি অ্যাড. রফিকুজ্জামান রণির সভাপতিত্বে ও প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি হাসান হাফিজ। তিনি বলেন, আমাদের দেশে ফররুখ আহমদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সাহিত্যে তাঁর যে অবদান সে তুলনায় তিনি সীমাহীন অবহেলিত। প্যাপিরাস পাঠাগার তাঁকে স্মরণ করছে জেনে আশান্বিত হলাম।

তিনি আরও বলেন, বরেণ্য ব্যক্তিদের স্মরণে সাহিত্য আড্ডার মধ্য দিয়ে প্যাপিরাস পাঠাগার মানুষের মনে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। এ আড্ডা যেন থেমে না যায়।

অনুষ্ঠানে রেনেসাঁর কবি ফররুখ আহমদের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন জলছবির সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাংবাদিক জামাল আখন্দ, সাহিত্যানুরাগী মেহেদী হাসান, তানিয়া আক্তার ও ঝর্ণা আক্তার।

অনুষ্ঠানে অতিথিদের সম্মানে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার এবং কবিতা আবৃত্তি করেন প্রাপ্তি ও অপ্তি।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দেশবরেণ্য কবি আল মুজাহিদীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। রেনেসাঁর কবি ফররুখ আহমদ-এর ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়