প্রকাশ : ২০ জুন ২০২৬, ২২:৫৯
সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও মাদক প্রতিরোধে কচুয়ায় আলোচনা সভা

কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে 'সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
|আরো খবর
বক্তারা বলেন, মাদক সমাজের জন্যে একটি ভয়াবহ ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্যে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাশেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীরা।








