প্রকাশ : ২০ জুন ২০২৬, ২২:৫২
মহাবীর ও রাধা কৃষ্ণ মন্দিরের ১৪তম বিগ্রহের প্রতিষ্ঠাবার্ষিকী

২১ জুন ২০২৬ (রোববার) শ্রী শ্রী মহাবীর বজরংবলী ও রাধা কৃষ্ণ পুনঃনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনী মন্দিরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ৮টায় গঙ্গা আহ্বান, সকাল ৯টায় পূজারম্ভ, দুপুর ১টায় ভোগ আরতি ও দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। শ্রী শ্রী মহাবীর বজরংবালী ও রাধা কৃষ্ণ মন্দির ১৯৫৬ খ্রিস্টাব্দে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে কলোনিতে স্থাপিত হয়। মন্দিরটি পুরাতন হওয়ায় নতুনভাবে সংস্কার করা হয়।








