প্রকাশ : ২০ জুন ২০২৬, ২১:৪৫
কচুয়ায় প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কচুয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রয়াত সকল নেতা-কর্মীর স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে বিএনপি কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
|আরো খবর
উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ মাস্টার, উপজেলা শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হাবিবুন নবী সুমন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কচুয়ার সকল প্রয়াত নেতা-কর্মীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. কবির হোসেন।








