শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২০:১৪

সুবিদপুর সোসাইটির মাদকবিরোধী সভা

ফরিদগঞ্জ ব্যুরো।।
সুবিদপুর সোসাইটির মাদকবিরোধী সভা

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর সোসাইটির উদ্যোগে আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে সুবিদপুর পণ্ডিত বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায়

সোসাইটির সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ হোসেন পণ্ডিতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার এসআই আশরাফুল আলম, দৈনিক যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী,

সমাজসেবক আশরাফ হোসেন আশু পাটওয়ারী, মো. বাচ্চু মুন্সি, বিল্লাল হোসেন পাটওয়ারী এবং ইউপি সদস্য আবদুর রশিদ।

বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্যে একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্যে উদ্বেগজনক। মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য গোপন না করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সুবিদপুর সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়